এম জিয়াবুল হক : চলতি বর্ষা মৌসুমে শুরু হওয়া ভারী বৃষ্টিপাত কিংবা মাতামুহুরী নদীতে নেমে আসা পাহাড়ি ঢলে যাতে চকরিয়া পৌরসভা এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি না হয় সেইজন্য ড্রেনগুলো পরিস্কার করে পানি নিস্কাশনের উদোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে গতকাল রোববার (১৫ জুন) সকালে চকরিয়া পৌরসভার ৮ নং ওয়ার্ডের স্টেশনপাড়া এলাকায় পানি নিষ্কাশনের ড্রেন পরিষ্কার করে নতুন স্লাব নির্মাণ কাজ পরিদর্শন করেছেন চকরিয়া পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আতিকুর রহমান।
বিষয়টি নিশ্চিত করেছেন ইউএনও মোহাম্মদ আতিকুর রহমান। তিনি বলেন, বর্ষা মৌসুমে শুরু হওয়া ভারী বৃষ্টিপাত কিংবা মাতামুহুরী নদীতে নেমে আসা পাহাড়ি ঢলে যাতে করে চকরিয়া পৌরসভার বিভিন্ন নীচু এলাকায় পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি না হয় সেইজন্য ড্রেনগুলো পরিস্কার করে পানি নিস্কাশনের পথ প্রশস্ত করা হচ্ছে।
ইতোমধ্যে পৌরসভার প্রকৌশল বিভাগ এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা ওয়ার্ডভিত্তিক প্রতিটি এলাকায় সরেজমিনে উপস্থিত থেকে জল দুর্ভোগমুক্ত শহর গড়তে কাজ করে যাচ্ছেন। পানি নিস্কাশনের পথ সুগম করতে ইতোমধ্যে পৌরসভার সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি বলেন, পৌর এলাকার প্রতিটি এলাকায় ভরাট হয়ে যাওয়া ড্রেন পরিস্কার পুর্বক পানি নিস্কাশনের ব্যবস্থা নেয়ার পাশাপাশি ড্রেনের নতুন স্লাব তৈরির কাজের গুনগতমান নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সকলকে নজরদারি বৃদ্ধির নির্দেশনা প্রদান করা হয়েছে। ##