এম জিয়াবুল হক : চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নে মাদরাসা পড়ুয়া ছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণ পরবর্তী ধারণ করা ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার হুমকির ঘটনায় অভিযুক্ত আসামি মো. শাহাদাত হোসেনকে (৩৩) অবশেষে গ্রেফতার করা হয়েছে। গতকাল রোববার ১ জানুয়ারি কক্সবাজার র্যাব-১৫ ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নের রামপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত শাহাদাত হোসেন চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের রামপুর এলাকার শাহাব উদ্দিনের ছেলে।
,
অভিযানের সত্যতা নিশ্চিত করে কক্সবাজার র্যাব-১৫ ক্যাম্পের গণমাধ্যম শাখার এডিশনাল এসপি আবু সালাম চৌধুরী বলেন, চকরিয়া উপজেলান সাহারবিল ইউনিয়নের বাসিন্দা ভিকটিম একজন মাদ্রাসা শিক্ষার্থী । দীর্ঘদিন যাবৎ ভিকটিম মাদ্ররাসায় যাওয়ার সময় গ্রেফতারকৃত আসামী তাকে প্রায়সময় তার সঙ্গে প্রেম ও বিয়ের প্রস্তাব দিয়ে বিরক্ত করে আসছিল ।
সর্বশেষ গত ৯ নভেম্বর সকালে ওই ছাত্রী মাদ্রসায় যাওয়ার পথে সহযোগীর সহায়তায় আসামি শাহাদাত ভিকটিমকে জোড়পূর্বক অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে গিয়ে জোরপূর্বণ ধর্ষণ করে। একপর্যায়ে ধর্ষণের দৃশ্য মোবাইল ফোনে ধারণ করে রাখে।
আবু সালাম চৌধুরী বলেন, প্রথমবার ধর্ষণের পর অভিযুক্ত আসামি ধারণকৃত ভিডিও দিয়ে পরবর্তী সময়ে ওই ছাত্রীকে ভাগে আনতে ব্লাকমেইল শুরু করেন। এতে অতিষ্ঠ হয়ে ভিকটিম ও তার পরিবার বিষয়টি চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার ( ইউএনও) কাছে অভিযোগ দায়ের করেন। এতে অভিযুক্ত ব্যক্তি উল্টো ক্ষুব্ধ হয়ে পূর্বে ধারণকৃত ধর্ষণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ( ফেসবুক) ছড়িয়ে দিলে রাতারাতি তা এলাকায় ভাইরাল হয়ে যায়।
এ ঘটনায় ভিকটিমের পরিবার চকরিয়া থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলা নং ০১, তারিখ-০১/০১/২০২৩। মামলার ধারা: নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৭/৯(১)/৩০ ধারা এবং পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ এর ৮(১)/৮(২))/৮(৩) ধারা পেনাল কোড ৩২৩/৫০৬।
এডিশনাল এসপি আবু সালাম চৌধুরী আরও বলেন, মামলা পরবর্তী ভিকটিমের পরিবার র্যাব-১৫ এর নিকট বিষয়টি নিয়ে অভিযোগ সহকারে অবহিত করেন। এর পরপর আমরা ধর্ষণের সাথে জড়িত আসামীকে গ্রেফতারে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করি। এরই অংশ হিসেবে রোববার দুপুরে র্যাব-১৫ কক্সবাজার এর সিপিএসসি ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নের রামপুর এলাকায় অভিযান চালিয়ে ধর্ষণে জড়িত মোঃ শাহাদাত হোসেনকে গ্রেফতার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী ধর্ষণের সত্যতা স্বীকার করেছে। গতকাল সকালে গ্রেফতারকৃত আসামিকে মামলার আলোকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণে চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
চকরিয়া থানার ওসি তদন্ত মো আবদুল জব্বার বলেন, মাদরাসা ছাত্রীকে ধর্ষণ ঘটনায় গ্রেফতারকৃত আসামি শাহাদাত হোসেনকে গতকাল সোমবার দুপুরে চকরিয়া উপজেলা সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে প্রেরণ করা হয়েছে। ##
