নিজস্ব প্রতিনিধি-১৬ নভেম্বর ২০২২।
চকরিয়া উপজেলার প্রাচীন শিক্ষাপ্রতিষ্ঠান ভেওলা মানিকচর উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য পদে প্রতিক্ষিত নির্বাচন উৎসবমুখর আমেজে সম্পন্ন হয়েছে। অভিভাবক সদস্য চারটি পদের বিপরীতে ভোটযুদ্ধে ছিলেন মোট ৭ প্রার্থী। তাদের মধ্যে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন চারজন। বুধবার ১৬ নভেম্বর বিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত নির্বাচনে ভোট গণনা শেষে বিকালে ফলাফল ঘোষনা করেন দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং কর্মকর্তা ও চকরিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.নজরুল ইসলাম।
চকরিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.নজরুল ইসলাম স্বাক্ষরিত নির্বাচনী ফলাফলে ভেওলা মানিকচর উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচনে এক নম্বর অভিভাবক সদস্য পদে নির্বাচিত হয়েছেন সৈয়দ মোহাম্মদ শফিকুল আলম। তিনি পেয়েছেন ৩৯৭ ভোট। দ্বিতীয় হয়েছেন মো.আবদুল হামিদ। তিনি পেয়েছেন ৩১৬ ভোট। তৃতীয় সদস্য পদে নির্বাচিত হয়েছেন জামাল উদ্দিন মনু মেম্বার। তিনি পেয়েছেন ২৮৮ ভোট। চার নম্বর সদস্য নির্বাচিত হয়েছেন মো.নুরুল আজিম বুলু। তিনি পেয়েছেন ২৭৪ ভোট।
এছাড়া নির্বাচনে অভিভাবক সদস্য পদে রুহুল আমিন পেয়েছেন ১৯৯ ভোট, ফরিদ আহমদ পেয়েছেন ১৬৬ ভোট ও মোহাম্মদ জসিম উদ্দিন পেয়েছেন ১২৭ ভোট।
