চকরিয়ায় তুচ্ছতাচ্ছিল্যে বিচার দেওয়ায় ছু*রি*কা*ঘা*তে বিচার প্রার্থীকে হ*ত্যা*র অভিযোগ

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ৩ years ago

এম জিয়াবুল হক : চকরিয়া উপজেলার পশ্চিম বড়ভেওলা ইউনিয়নে তুচ্ছ বিষয়ে ইউপি মেম্বারের কাছে বিচার দেওয়ায় ক্ষিপ্ত হয়ে সালিসি বৈঠকে বিচারকের সামনে ছুরিকাঘাতে আনোয়ার হোসেন (৩৫) নামের এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে। শনিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড উত্তর পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আনোয়ার হোসেন ওই এলাকার মোহাম্মদ লেদুর ছেলে।

স্থানীয় লোকজন জানায়, ৬/৭ মাস আগে স্থানীয় নাসির উদ্দিন নামের এক ব্যক্তি আনোয়ার হোসেনের স্ত্রীর সাথে তুচ্ছ বিষয় নিয়ে বাকবিতন্ডার জেরে হাতে কামড় দেন। এ বিষয়টি নিয়ে স্থানীয় ইউপি সদস্য সুলতান মাহমুদ সালিশ বিচারের মাধ্যমে নাসির উদ্দিনকে ১০ হাজার টাকা জরিমানা করেন। এই জরিমানার টাকা যথাযথ পরিশোধও করেন নাসির উদ্দিন।

এলাকাবাসী বলেন, কয়েকদিন আগে পশ্চিম বড়ভেওলা ইউনিয়নের উত্তরপাড়া এলাকার মোহাম্মদ এনামের ছেলে মো. আইয়াজ উদ্দিন (২২) ভিকটিম আনোয়ার হোসেনকে ‘এক কামড়ে ১০ হাজার টাকা’ উস্কানিমুলক কথা বলে ক্ষ্যাপায়। এ ঘটনা নিয়ে আবারও স্থানীয় ইউপি সদস্য সুলতান মাহমুদকে বিচার দেন আনোয়ার।
শনিবার রাত সাড়ে ১১টার দিকে স্থানীয় বাজারে একটি কামারের দোকানের সামনে বসে এই বিষয়ে বিচার চলছিল। এরই এক পর্যায়ে অভিযুক্ত আইয়াজ উদ্দিন কামারের দোকান থেকে ছুরি নিয়ে ভিকটিম আনোয়ার হোসেনের পিঠে আঘাত করে। এসময় লোহার রড় নিয়ে মাথায় আঘাত করে মৃত্যু নিশ্চিত করেন।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় এক পল্লীচিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি মারা যান।

নিহতের স্ত্রী ইয়াসমিন আক্তার বলেন, স্থানীয় মেম্বার সুলতান মাহমুদকে বিচার দেওয়ায় আমার স্বামী আনোয়ার হোসেনকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। তাকে তাৎক্ষণিক হাসপাতালে চিকিৎসা না নেয়ায় তিনি মারা যান। তিনি অভিযোগ করে বলেন, ইউপি মেম্বার সোলতান এবিষয়ে কোন প্রতিবাদ না করায় ঘাতক আইয়াজ আমার স্বামীকে ছুরিকাঘাত করে হত্যার সাহস পেয়েছে আজিজ।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) পুলিশ পরিদর্শক মো. আবদুল জব্বার বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরীর ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনায় জড়িত ঘাতককে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে। ##