বিশেষ প্রতিনিধি।
কক্সবাজারের চকরিয়ার বানিয়ারছড়া আমতলী এলাকায় গ্রীন লাইন বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
নিহতরা হলেন- বান্দরবানের লামা উপজেলার ফাইতং খুরপাইনঝিরির আবু মোছার ছেলে ইসমাইল সিদ্দিকি (৩৫) ও আমতলী পাড়ার মো. বশির আলমের ছেলে মুহাম্মদ আরমান শাকিল (২৪)।
বুধবার (১৫ মার্চ) সকাল ৯টায় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের এ দুর্ঘটনা ঘটে।
চিরিংগা হাইওয়ে পুলিশের সাব-ইন্সপেক্টর (এসআই) খোকন রুদ্র জানান, বুধবার সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বানিয়াছড়া এলাকায় কক্সবাজারগামী গ্রীন লাইন বাস একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এসময় দুই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এদিকে, ঘটনার পরেই বাস চালক ও হেল্পার পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। তবে দুর্ঘটনা কবলিত বাস ও মোটর সাইকেলটি পুলিশী হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
