????????????????????????
বান্দরবান প্রতিনিধি |
বান্দরবানে পাহাড় কাটার সময় মাটিচাপায় নুরুল কাশেম (২৫) নামে এক রোহিঙ্গা শ্রমিকের মৃত্যু হয়েছে।
রোববার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমে এ ঘটনা ঘটে।
নিহত শ্রমিক মিয়ানমারের রোহিঙ্গা নাগরিক বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের কচুবনিয়াপাড়া এলাকায় পাহাড় কাটার সময় পাহাড়ধসে মাটিচাপা পড়ে দুজন শ্রমিক।
খবর পেয়ে কক্সবাজারের উখিয়া ফায়ার সার্ভিস এবং ঘুমধুম পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মাটির নিচ থেকে শ্রমিকদের উদ্ধার করেছে।
এ সময় ঘটনাস্থলেই শ্রমিক নুরুল কাশেম মারা যান। অপর একজন শ্রমিককে উদ্ধার করে কক্সবাজার হাসপাতালে পাঠানো হয়েছে।
নাইক্ষ্যংছড়ি থানার ওসি আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
