বার্তা পরিবেশক : গ্রীণ এনভায়রনমেন্ট মুভমেন্ট হ্নীলা ইউনিয়নের ৪নং ওয়ার্ড শাখার কমিটি গঠিত হয়েছে। এতে জাফর ইকবালকে সভাপতি, আরিয়ান খান মুন্না সাধারণ সম্পাদক এবং মোঃ শফিকে সাংগঠনিক সম্পাদক করে ৭সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

৭মে গ্রীণ এনভায়রণমেন্ট মুভমেন্ট হ্নীলা ইউনিয়ন শাখার সভাপতি মোঃ নাছির উদ্দিন এবং সাধারণ সম্পাদক নুরুল আবছার জয় স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জলবায়ুর বিরূপ প্রভাব এবং মানুষের অব্যাহত গালপালা নিধনের ফলে আমাদের সবুজ বনাায়ন কমে আসছে। মাননীয় প্রধানমন্ত্রীর সবুজ বিপ্লবের অংশ হিসেবে সারা বাংলাদেশে গ্রীণ এনভায়রনমেন্ট মুভমেন্ট কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় টেকনাফ উপজেলা শাখার বিপ্লবী সভাপতি তারেক মাহমুদ রনী এবং সাধারণ সম্পাদক নুরুল আমিনের নির্দেশনায় হ্নীলা ইউনিয়নের ৪নং ওয়ার্ডে সবুজ বিপ্লবকে আরো ত্বরান্বিত করার লক্ষ্যে গ্রীণ এনভায়রনমেন্ট মুভমেন্ট ওয়ার্ড সভাপতি জাফর ইকবাল, সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আলমগীর, সাধারণ সম্পাদক আরিয়ান খান মুন্না, যুগ্নসাধারণ সম্পাদক মোহাম্মদ ইসহাক, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শফি, প্রচার সম্পাদক বিজয় হাসান এবং রহিম উদ্দিনকে দপ্তর সম্পাদক করে ৭ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়।
সবুজ আন্দোলনের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, এই কমিটি আগামী ৩দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে ইউনিয়ন কমিটির নিকট জমা দিয়ে সবুজ বিপ্লব আন্দোলনকে ত্বরান্বিত করবেন। ###
