বার্তা পরিবেশক : টেকনাফ পৌরসভার প্রাণকেন্দ্রে অলিয়াবাদ এলাকায় পাইলট হাই স্কুল মাঠের উত্তর পাশে অত্যন্ত সুন্দর ও মনোরম পরিবেশে অবস্থিত নবপ্রতিষ্ঠিত গ্রীনফিল্ড স্কুল এন্ড কলেজের জন্য অধ্যক্ষ, উপাধ্যক্ষসহ ৩৮ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কর্তৃপক্ষ।
আগ্রহী প্রার্থীদের আগামী ০৫/০২/২০২০ ইং তারিখের মধ্যে সভাপতি বরাবরে জীবন বৃত্তান্ত ডাকযোগে, সরাসরি অথবা ইমেইলে প্রেরণের জন্য বলা হয়েছে। ইমেইল gfsc.tek.bd@gmail.com
০১. অধ্যক্ষ – ০১ জন-যোগ্যতা অনার্স সহ মাষ্টার্স এবং শিক্ষকতা পেশায় অভিজ্ঞতা সম্পন্ন
০২.উপাধ্যক্ষ -০১ জন-যোগ্যতা ঐ
০৩.একাডেমিক কোঅর্ডিনেটর ০১ জন যোগ্যতা ঐ
০৪.প্রভাষক কলেজ শাখা : বাংলা, ইংরেজী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, পদার্থ বিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, উচ্চতর গণিত, হিসাব বিজ্ঞান, ফিন্যান্স ও ব্যাংকিং, ব্যবস্থাপনা, মার্কেটিং, অর্থনীতি, পৌরনীতি ও সুশাসন, ভূগোল, ইসলামের ইতিহাস, পরিসংখ্যান ও সমাজ বিজ্ঞান – প্রত্যেক বিষয়ে একজন করে। যোগ্যতা- সংশ্লিষ্ট বিষয়ে অনার্সসহ মাষ্টার্স এবং শিক্ষক নিবন্ধন আবশ্যক
০৫. প্রদর্শক : পদার্থ, রসায়ন, জীববিদ্যা ও আইসিটি প্রত্যেক বিষয়ে ০১ জন করে। যোগ্যতা- সংশ্লিষ্ট বিষয়ে NTRCA সনদপ্রাপ্ত
০৬.সহকারী শিক্ষক (মাধ্যমিক শাখা) : বাংলা, ইংরেজী, গণিত, বিজ্ঞান, সমাজ বিজ্ঞান, আইসিটি, ইসলাম ধর্ম, শারিরিক শিক্ষা প্রতি বিষয়ে ০১ জন করে। যোগ্যতা- সংশ্লিষ্ট বিষয়সহ স্নাতক অথবা স্নাতক সমান, শিক্ষক নিবন্ধন আবশ্যক। বিএড প্রাথীদের অগ্রাধিকার দেওয়া হবে।
০৭.জুনিয়র শিক্ষক (প্রাথমিক শাখা) ০৪ জন। যোগ্যতা- স্নাতক পাশ এবং হাতের লেখা সুন্দর হতে হবে।
০৮.গ্রন্থাগারিক ০১ জন যোগ্যতা- লাইব্রেরী সায়েন্সে ডিপ্লোমা
০৯ অফিস সহকারী ০২ জন-যোগ্যতা- উচ্চ মাধ্যমিক পাশ এবং কম্পিউটারে অভিজ্ঞতা সম্পন্ন

