টেকনাফ টুডে ডেস্ক : কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে জামিন না দেওয়ার প্রতিবাদে শনিবার (২৯ ফেব্রুয়ারি) বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। ওই দিন রাজধানীসহ দেশের মহানগর ও জেলা শহরে এ বিক্ষোভ কর্মসূচি পালন করবে দলটি।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী।
ঢাকায় নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শনিবার দুপুর ২টায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, খায়রুল কবির খোকন, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক দল নেতা মোরশেদ আলম, আক্তারুজ্জামান বাচ্চু প্রমুখ উপস্থিত ছিলেন।
