খারাংখালীতে এক ব্যক্তির মার্কেট স্থাপনা গুড়িয়ে দিয়েছে দূবৃর্ত্তরা

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

বিশেষ প্রতিবেদক : হোয়াইক্যংয়ে নির্মাণাধীন মার্কেট মরহুম আমিন উল্লাহ কমপ্লেক্স এর স্থাপনা গুড়িয়ে দিয়েছে স্থানীয় চিহ্নিত দূবৃর্ত্তরা। এসময় হামলাকারীদের আঘাতে একজন আহত হয়েছে।

১৫এপ্রিল (বুধবার) দুপুরে উপজেলার হোয়াইক্যং খারাংখালী ষ্টেশনের উত্তর-পশ্চিম পাশের্^ নির্মাণাধীন মার্কেট “ মরহুম আমিন উল্লাহ কমপ্লেক্স ” রাজ মিস্ত্রীরা গাথুনি দেওয়ার করার সময় পূর্ব মহেশখালীয়া পাড়ার মৃত আব্দুস সাত্তারের পুত্র লালু, লালুর পুত্র এবং ক্রসফায়ারে নিহত ইয়াবা ডন নুর হাফেজ বন্দুকযুদ্ধে নিহত মামলার আসামী হারুন, তার ভাই আহমদ, মোহাম্মদ, মৃত খলিল মিয়ার পুত্র মোঃ ইলিয়াছ, মকবুল আহমদের পুত্র জালালের নেতৃত্বে একটি গ্রæপ লাঠি-সোটা নিয়ে এসে এই মার্কেটে হামলা চালিয়ে দেওয়াল গুড়িয়ে দেয়। এসময় কাজ তদারকে দায়িত্বরত নুরুল আবছার (৩৬) কে মারধর করে আহত করে চলে যায়। এই ঘটনার খবর পেয়ে মার্কেট তদারকে নিয়োজিত আব্দুর রহিম এবং নুরুল আজিম সোহেল ঘটনাস্থল পরিদর্শন করেন। মার্কেটে চিহ্নিত দূবৃর্ত্ত চক্রের হামলা সম্পর্কে থানা পুলিশকে অবহিত করা হয়েছে। এই ধরনের ন্যাক্কারজনক হামলার বিষয়ে থানায় একটি অভিযোগ দায়েরের প্রক্রিয়া চলছে। ###