সংবাদ বিজ্ঞপ্তি :
গত ২৯ মে ২০১৭ তারিখ রাত আনুমানিক ১৯৫০ ঘটিকায় গোপন তথ্যের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড পূর্বজোনের অধীনস্থ সিজি স্টেশান টেকনাফ বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযান এর নেতৃত্ব দেন টেকনাফ এর স্টেশান কমান্ডার লেঃ নুরুজ্জামান শেখ। গোপন সংবাদের ভিত্তিতে মিয়ানমার থেকে নৌপথে টেকনাফ সমুদ্র সৈকত দিয়ে ইয়াবার একটি বড় চালান প্রবেশের খবর পেয়ে বাহারছড়ার নয়াঘাট নামক এলাকায় কোস্ট গার্ড সদস্যরা অবস্থান নেয়। এ সময় ইয়াবা পাচারকারীরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। এ সময় কোস্ট গার্ড সদস্যরা পাচারকারীরদের থামানোর লক্ষে ০২(দুই) রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। পরবর্তীতে পরিত্যাক্ত অবস্থায় পড়ে থাকা চারটি বস্থা থেকে ১৩,০০,০০০ (তের লক্ষ) পিস ইয়াবা উদ্ধার করা হয়। উক্ত ঘটনায় কাওকে গ্রেপ্তার করা যায়নি। এটি কোস্ট গার্ড কর্তৃক উদ্ধারকৃত এ যাবৎ কালের ইয়াবার সবচেয়ে বড় চালান। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য ৬৫,০০,০০,০০০/০০ ( টাকা পঁয়ষট্রি কোটি মাত্র)। জব্দকৃত ইয়াবা পরবর্তী কার্যক্রমের জন্য মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের নিকট হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে। এ সংক্রান্ত স্থির চিত্র সংযুক্ত করা হলো।
