কোন অপরাধীকে ছাড় নয় : ওসি আতাউর রহমান খোন্দকার

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ বায়েজিদ বোস্তামী থানার উদ্যোগে আরফিন নগর এলাকায় অনুষ্ঠিত হল বহুল আলোচিত হ্যালো ওসি কার্যক্রম।
সমাজে বসবাসরত মানুষকে প্রতিনিয়ত নানাবিধ ঝামেলায় পুলিশের দ্বারস্থ হতে হয়। কিন্তু প্রায় সময় যথাযত সেবা থেকে বঞ্চিত হয় সাধারণ মানুষ। তবে এবার বায়েজিদ বোস্তামী থানা এলাকায় এক ব্যতিক্রম উদ্যোগ গ্রহণ করলেন অত্র থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান খোন্দকার। তিনি জনগনের পাশে বসেই শুনছেন নানাবিধ অভিযোগের কথা এবং তাৎক্ষনিক সমাধান সহ দিলেন কিছু বিষয়ে আইনি পদক্ষেপের আশ্বাস।
আর তাতেই আলোড়ন পড়েছে পুরো থানা এলাকা জুড়ে। ওসির সঙ্গে সরাসরি কথা বলার মাধ্যমে সমস্যা সমাধানের সুযোগ পেয়ে আনন্দিত এলাকার মানুষ। তুলে ধরছেন নানান রকম সমস্যা এবং গোপনে পরিচালিত অপরাধমূলক কার্যক্রমের চিত্র।
এ বিষয়ে আরফিন নগর এলাকার বাসিন্দা মোঃ জয়নাল আবেদীন (হিরন) বলেন, ওসি বায়েজিদের এমন উদ্যোগ প্রশংসনীয়। আমরা এমন একটি সহজ সেবা পাবো কল্পনাও করিনি, আমি আমার জমি সংক্রান্ত সমস্যায় অনেকবার থানায় যেতে হয়েছে কিন্তু ওসি সাহেবের সাথে কথা বলতে ভয় পেতাম, অনেকবার রোমের সামনে থেকে ফিরে এসেছি। আজ হ্যালো ওসি কার্যক্রমে এসে সরাসরি ওসির সাথে কথা বলে আমার সমস্যার সমাধান হয়েছে। এখন বুঝতে পেরেছি যদি আরো আগে ওসির সাথে সরাসরি কথা বলতাম তাহলে অনেক আগেই আমি সমস্যা থেকে মুক্তি পেতাম। তিনি এমন কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার অনুরোধ করেন।
এ বিষয়ে বায়েজিদ বোস্তামী থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান খোন্দকার বলেন, পুলিশ জনগনের বন্ধু। জনগনকে সেবা প্রদান করাই আমাদের কাজ। সাধারণ মানুষের সাথে দুরত্ব কমাতে আমরা এমন উদ্যোগ গ্রহন করেছি, আগে অনেকেই ভয়ে ওসির সাথে কথা বলতেন না, এমনটা কখনো আমরাও আশা করিনা। সাধারণ মানুষের জন্য সর্বোচ্চ আইনি সেবা প্রদানের জন্য আমরা প্রস্তুত। তিনি অত্র এলাকায় যে কোন প্রকার অপরাধমূলক কার্যক্রমের সংবাদ সরাসরি তাকে জানানোর জন্য এলাকাবাসীকে অনুরোধ করেন। এবং অপরাধীদের কোন প্রকার ছাড় না দিয়ে শতভাগ আইনের শাসন প্রতিষ্ঠার ঘোষনা দেন। তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য সকলের প্রতি আহ্বান করেন।