মদীনায় অবতীর্ণ, আয়াত :-২৮৬
*******************************************
মোহাম্মদ আবুল হোছাইন হেলালী
***********************************************
আয়াত নম্বর :-২৫
**************************
★★ করছি শুরু আমি আল্লাহর নাম নিয়ে
পরম করুণাময় অসীম দয়ালুর রহম দিয়ে। ★★
*******************************************
হে,নবী (সঃ)ঈমান এনেছে যাঁরা
আর সৎ কাজ সমূহ করেছে তাঁরা,
তাঁদের বেহেশতের সুসংবাদ দিন
শুণান তাঁদের জান্নাতের বীণ।
আর যার পাদদেশে বহমান সুশীতল নহর
যখনই খাবার হিসেবে পাবে তাঁরা –
পরিচিত যে ফলের প্লেট
বলবে তাঁরা হয়ে খুশিতে আত্মহারা!
এতো অবিকল সেই ফল ধরাধামে
যা ইতিপূর্বেই খেয়েছি আমরা।
আসলে দেয়া হবে তাঁদের স্বর্গীয় ফল
মনে করবে এ ফল ইহজাগতিক অবিকল,
হাজার গুণে বাড়বে স্বাদ রবেনা স্বাদে দূর্বল!
আর দেয়া হবে সেখানে তাঁদের পূণ্য রমণীকুল;
রূপে-গুণে অপরূপা শুদ্ধাচারিণী বিলকুল।
আর সেখানে হবে সেথায় অনন্তকাল অবস্থান
চির সুখে রবে তাঁরা করবে দিন গুজরান।
