কাপ্তাই লেকে নিঁখোজ পর্যটকের মৃত দেহ উদ্ধার করেছে নৌবাহিনী ডুবুরী দল

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

বিশেষ প্রতিবেদক : কাপ্তাইস্থ লেকে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ মোঃ হামেত হাসান (৩০) এর মৃত দেহ উদ্ধার করেছে নৌবাহিনী ডুবুরী দল। গতকাল (১৩ জুন ২০১৯) বিকালে পরিবারের সদস্যদের সাথে বাংলাদেশ টি¤¦ার রেষ্ট হাউজ সংলগ্ন লেকে সাতাঁর কাটতে গিয়ে দুইজন নিখোঁজ হয়। খবর পেয়ে কাপ্তাইস্থ বানৌজা শহীদ মোয়াজ্জম এর ডুবুরী দল তাৎক্ষণিকভাবে দূর্ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরবর্তীতে আজ (১৪ জুন ২০১৯) সকালে হামেত হাসান এর মৃত দেহটি উদ্ধার করে নৌবাহিনীর ০৮ সদস্যের ডুবুরী দল। উদ্ধারকৃত মৃতদেহটি স্থানীয় পুলিশ এর কাছে হস্তান্তর করা হয়েছে। উদ্ধারকৃত মৃত দেহটির পরিচয়; নামঃ মোঃ হামেত হাসান (৩০), পিতাঃ মোঃ কায়কোবাদ, চশবাজার, বাদুতলা, চট্টগ্রাম।
উলে­খ্য, গতকাল (১৩ জুন ২০১৯) দূর্ঘটনার পর স্থানীয় জনগণের সাহায্যে অনোয়ারুল আরিফ (১৯) নামক একজনের লাশ উদ্ধার করা হয়।