মাহফুজুর রহমান, হোয়াইক্যং::
টেকনাফ উপজেলার হোয়াইক্য কাটাখালী এলাকার মৃত হাজ্বী বক্তার আহম্মদের ছেলে চিহ্নিত র্শীষ ইয়াবার ব্যবসায়ী মোঃ মঞ্জুর আলমকে ইয়াবাসহ গ্রেপ্তারের খবর পাওয়া যায়।
জানা যায় হোয়াইক্যং ফাঁড়ির ইনর্চাজ মনিরুজ্জামান গোপন সংবাদের বিক্তিতে এক দল পুলিশ বাহিনী নিয়ে সকাল ৭.৪৫ মিনিটে কাটাখালী এলাকার র্শীষ ইয়াবা গডফাদার মোঃ মঞ্জুর আলমের নিজ বাড়িতে তল্লাশি চালিয়ে ৪৫০ পিছ ইয়াবাসহ মোঃ মঞ্জুর আলম (৪০) কে আটক করে। এই বিষয়ে ফাঁড়ির ইনর্চাজ মনিরুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন ধৃতকে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে কোটে প্রেরন করা হবে।
