কাকারা ইউনিয়নের জীবিকা হারানো গরীব পরিবারের মাঝে সরকারি বরাদ্দের চাউল বিতরণ

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

এম.জিয়াবুল হক : সোমবার ২৭ এপ্রিল করোনা সংক্রমণে জীবিকা হারানো চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের ৯টি ওয়ার্ডের আরো ৪০০ পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ বরাদ্দের চাল বিতরণ করা হয়েছে। আগেরদিন ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ৮০০ পরিবারকে চাল দেওয়া হয়েছে। ইউনিয়ন পরিষদ মিলনায়তনে কর্মহীন দিনমুজুর শ্রমজীবি মানুষের হাতে চাল তুলে দিয়েছেন ইউপি চেয়ারম্যান ও কাকারা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ শওকত ওসমান। দুইদিনের বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো.হামিদুল্লাহ মিয়া।

কাকারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত ওসমান বলেন, করোনা সংক্রমণে জীবিকা হারানো মানুষের জন্য মাননীয় প্রধানমন্ত্রী বিশেষ বরাদ্দ দিয়েছেন। উপজেলা প্রশাসনের বরাদ্দের আলোকে দায়িত্বপ্রাপ্ত তদারক কর্মকর্তা চকরিয়া উপজেলা সমাজসেবা অফিসার মো.হামিদুল্লাহ’র উপস্থিতিতে রবিবার ইউনিয়নের কর্মহীন ৮০০ হতদরিদ্র পরিবারের মাঝে (পরিবার প্রতি ১০ কেজি করে) চাউল বিতরণ করা হয়েছে। সোমবার ২৭ এপ্রিল দেওয়া হয়েছে ইউনিয়নের আরো ৪০০ কর্মহীন পরিবারকে।

করোনা সংক্রমণের দুর্যোগ-দুর্দিনে কাকারা ইউনিয়নে কর্মহীন বেকার হয়েপড়া সাধারণ মানুষের পাশে দাঁিড়য়েছেন চেয়ারম্যান আলহাজ শওকত ওসমান। শুরুতে ইউনিয়নের ৯টি ওয়ার্ডে সরকারি বরাদ্দের পাশাপাশি ব্যক্তিগত তহবিলের উদ্যোগে ইতোমধ্যে ১৩০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন চেয়ারম্যান শওকত। প্রতি পরিবার ১০ কেজি করে চাল পেয়েছেন।

সোমবারের বিতরণ কর্মসুচিতে উপস্থিত ছিলেন কাকারা ইউনিয়ন পরিষদের সচিব, পরিষদের সকল সদস্য, কাকারা ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি মাসুদ রেজা চৌধুরী, সাধারণ সম্পাদক আলহাজ্ব নেজাম উদ্দীন, চকরিয়া উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও কাকারা ইউনিয়ন যুবলীগের সভাপতি অহিদুজ্জামান অহিদ। ##