কাউয়ারখোপে তিনব্যাপী শুরু হচ্ছে সর্বজনীন মহতী ধর্মসভা

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি : রামু উপজেলা কাউয়ারখোপ হিন্দু পাড়া গীতা সংঘের উদ্যোগে বৃহস্পতিবার (২১ফেব্রুয়ারী) থেকে শুরু হচ্ছে তিনব্যাপী সর্বজনীন মহতী ধর্মসভা ও অষ্ট প্রহর ব্যাপী মহানামযজ্ঞ।
কাউয়ারখোপ স্বর্গীয় বিপীন মহাজনের বাড়ীর প্রাঙ্গনে সর্বজনীন শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরে এই তিনদিনের কর্মসূচির প্রথম দিনে কীর্তন সহকারে নগর পরিক্রমা ও মাঙ্গলিক অনুষ্ঠানের সূচনা, সমবেত শ্রী শ্রী গীতাপাঠ, শ্রীশ্রী ঠাকুরের রাজভোগ, গীতাপাঠ প্রতিযোগীতা, ভক্তিগীতি ও সংগীতাঞ্জলী, শ্রী শ্রী মহানামযজ্ঞের অধিবাস, নাটক ধর্ম ও অধর্ম, দ্বিতীয় দিনে শ্রীশ্রী তারকব্রহ্ম মহানামযজ্ঞের শুভারম্ভ, শ্রীশ্রী ঠাকুরের রাজভোগ, আনন্দ বাজারে মহাপ্রসাদ আস্বাদন, আনন্দ বাজারে মহাপ্রসাদ আস্বাদন, এবং তৃতীয় দিন অর্থাৎ শেষ দিন নগর কীর্তন সহকারে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানামযজ্ঞের পূর্ণাহুতি ও বৈষ্ণব বিদায়।
এ প্রসঙ্গে আয়োজক কমিটির সভাপতি শ্রী স্বপন ধর ও সাধারণ সম্পাদক শ্রী উপদীশ শর্মা অনুষ্ঠানমালার প্রতিটি পর্বে ধর্ম, বর্ণ জাতি নির্বিশেষে সকলকে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়েছেন।