করোনা ভাইরাস প্রতিরোধে টেকনাফে হাইওয়ে পুলিশের প্রচারণা

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

জসিম উদ্দিন টিপু :: টেকনাফে হোয়াইক্যং হাইওয়ে পুলিশের উদ্যোগে যানবাহনে যাত্রী পরিবহনে সচেতনতা উপলক্ষে বিশেষ প্রচারণা চালানো হয়েছে।
জানা যায়,৭ এপ্রিল মঙ্গলবার সকালে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে টেকনাফ-কক্সবাজার সড়কে চলাচলকারী গণপরিবহন, অটো, সিএনজি,এনজিওর মাইক্রোবাস যোগে যাত্রী পরিবহন প্রতিরোধে মাইকিং এবং বিশেষ প্রচারণা চালানো হয়। প্রচারণায় হোয়াইক্যং হাইওয়ে পুলিশের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো: জাকির হোসেন, পুলিশ সদস্য শাহেদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ##