কক্সবাজার সদর ফারিয়ার বার্ষিক বনভোজন সম্পন্ন

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

সংবাদ বিজ্ঞপ্তি :
ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন (ফারিয়া) কক্সবাজার সদর ইউনিট এর বার্ষিক বনভোজন -২০১৮ পর্যটন স্পট দরিয়ানগরে কক্সবাজার সদর ফারিয়া সভাপতি রফিকুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্টিত হয়। উদ্ভোধক হিসেবে উপস্তিত ছিলেন বাংলাদেশ কেন্দ্রীয় ফারিয়ার ১ম সহসভাপতি আবু সুফিয়ান, প্রধান অতিথি কক্সবাজার ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের আরএমও ডা: শাহীন আবদুর রহমান চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার আরএসএম এসোসিয়েশন সভাপতি বাবু পার্থ প্রতিম দাশ, সেক্রেটারি নিজাম উদ্দিন, জয়েন্ট সেক্রেটারি হুমায়ুন কবির। প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন কেন্দ্রীয় ফারিয়া সহসাধারন সম্পাদক আব্দুল কাদের, বিশেষ বক্তা হিসেবে বক্তৃতা করেন সংঘটন এর সেক্রেটারি মুন্না দেব, জয়েন্ট সেক্রেটারি শামশুল আলম, মাজেদ বিশ্বাস, হেলাল উদ্দিন, প্রদীপ কান্তি দে,বাদশা মিয়া,বদরুল আমিন, মাসুদ আলম প্রমুখ।
বনভোজন এর অনুষ্টানসুচীর মধ্যে ছেলেদের মোরগ লড়াই, মেয়েদের বালিশ খেলা, শিশুদের আবৃতি প্রতিযোগিতা অন্যতম। বিকেলবেলা আলোচনা সভা,গান পরিবেশনা,কৌতুক অভিনয় বিশেষ মনোমুগ্ধকর সময় অতিবাহিত করেন উপস্থিত সকলেই।
সন্ধ্যা বেলায় পুরস্কার বিতরনের মাধ্যমে মনোমুগ্ধকর কক্সবাজার ফারিয়ার বার্ষিক বনভোজন ২০১৮ এর সমাপ্তি হয়।