সংবাদ বিজ্ঞপ্তি :
ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন ( ফারিয়া) কক্সবাজার সদর এর ইফতার ও আলোচনা সভা ফারিয়া সভাপতি রফিকুল ইসলাম এর সভাপতিত্বে উর্মী কফি হাউজ এ অনুষ্টিত হয়।
অনুষ্টানের শুভ উদ্বোধন করেন কেন্দ্রীয় ফারিয়া সহসভাপতি আবু সুফিয়ান, এতে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন ২৫০ শয্যা কক্সবাজার জেলা হাসপাতালের আরএমও ডা: শাহীন আব্দুর রহমান চৌধুরী।
সাধারন সম্পাদক মুন্না দেব এর সঞ্চালনায় অনুষ্টিত সভার শুরুতে কোরান থেকে তেলাওয়াত করেন অর্থ সম্পাদক হেলাল উদ্দিন, মাহে রমজান শীর্ষক আলোচনায় মুখ্য আলোচক হিসেবে অংশ নিয়ে মুনাজাত পরিচালনা করেন ফারিয়া সদস্য মাসুদুর রহমান মাসুদ।
এতে অন্যান্যের মধ্যে অতিথি হিসেবে উপস্তিত ছিলেন টেকনাফ ফারিয়া সেক্রেটারি সরোয়ার কামাল, কক্সবাজার ফারিয়া সহসভাপতি নুরুল আমিন স্বপন। এতে কক্সবাজার সদরের সকল এমপিও অংশগ্রহণ করেন।
