প্রেস বিজ্ঞপ্তি : ৩ মার্চ’২০২০ইং তারিখ পড়ন্ত বিকালে এক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের দায়িত্বভার গ্রহণ অনুষ্ঠান সমিতির মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুন:নির্বাচিত সভাপতি জনাব এডভোকেট আ.জ.ম. মঈন উদ্দীন। সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জনাব এডভোকেট ইকবালুর রশিদ আমিন। মাওলানা নুরুল হক-এর কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক সভাপতি জনাব এডভোকেট সিরাজুল মোস্তফা, জনাব এডভোকেট আবুল কালাম ছিদ্দিকী, জনাব ইকবালুর রশিদ আমিন এডভোকেট প্রমুখ।
পরে আনুষ্ঠানিকভাবে নবনির্বাচিত সাধারণ সম্পাদক জনাব এডভোকেট জিয়া উদ্দিন আহমদ’কে বিদায়ী সাধারণ সম্পাদক জনাব এডভোকেট ইকবালুর রশিদ আমিন সমিতির হিসাবসহ ব্যাংকে গচ্ছিত টাকা পয়সার চেক, পে-অর্ডার ও দায়িত্ব বুঝিয়ে দেন। নবনির্বাচিত পরিষদের সদস্যগণকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে উপস্থিত সবাইকে মিষ্টিমুখ করানো হয়।
