কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের ৭ম বোর্ড সভা অনুষ্ঠিত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

সংবাদ বিজ্ঞপ্তি : ১০ মে ২০১৮ সকাল ১১ টায়কক্সবাজারউন্নয়ন কর্তৃপক্ষের৭ম বোর্ড সভা কউক সভাকক্ষে কর্তৃপক্ষের চেয়ারম্যান লে: কর্ণেল (অব:) ফোরকানআহমদ এলডিএমসি, পিএসসি’রসভাপত্বিতে অনুষ্ঠিত হয়।

সভাপতি জানান যে বিগত ১৬ জানুয়ারী ২০১৮ ইং, ১০ তলা বিশিষ্ট কক্সবাজারউন্নয়ন কর্তৃপক্ষের নিজস্ব অফিস ভবন একনেক সভায় চূড়ান্ত অনুমোদন হয়েছে যার টেন্ডার প্রক্রিয়ার কাজ শেষ হয়েছে। এই মাসে অফিস ভবনের নির্মাণ কাজ শুরু হবে। এছাড়াও কক্সবাজার শহরস্থ ঐতিহ্যবাহী লালদিঘী, গোলদিঘী ও বাজারঘাটা পুকুর পুনর্বাসনসহ ভৌতসুযোগ-সুবিধার উন্নয়ন প্রকল্পের চূড়ান্ত অনুমোদনখুব শিগ্রই পাওয়াযাবে। তিনিআরোবলেন, কক্সবাজারকে একটি আধুনিক ও আকর্ষনীয় পর্যটন নগরী গড়ে তোলার জন্য একটি কার্যকরী মাষ্টার প্ল্যান প্রনয়নের কাজ দ্রুত শুরু হবে। র্বোড মেম¦ারগণ অতি অল্প সময়ের মধ্যে কর্তৃপক্ষের এই সফলতাকে সাধুবাদ জানান এবং জনহিতকর কাজে আন্তরিক ভাবে পাশে থাকবে বলে মত প্রকাশ করেন।

সভাপতি জানান যে, কক্সবাজারকে আধুনিক ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তোলার জন্য এবং যানজট নিরসনের লক্ষ্যে নি¤েœাক্ত প্রকল্প গুলো গ্রহণ করা হয়েছে(ক) হলিডে মোড়-বাজারঘাটা-লারপাড়া(বাসষ্ট্যান্ড) প্রধান সড়ক সংস্কারসহ প্রসস্তকরণ প্রকল্প,(খ) সুগন্ধা মোড়-সুগন্ধাপয়েন্ট-লাবনী পয়েন্ট সংযোগ সড়ক প্রশস্তকরণ ও সৌন্দর্যবর্ধন প্রকল্প,(গ) বাঁকখালী নদী সংলগ্ন ১৫০ ফুট প্রশস্ত সবুজ বেস্টনী সহ সড়ক উন্নয়ন প্রকল্প, (ঘ) হিলডাউন সার্কিট হাউস-আনবিক শক্তি কমিশন পর্যন্ত বিকল্প সড়ক নির্মাণ প্রকল্প, (ঙ) কক্সবাজারস্থ কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ ফ্ল্যাট উন্নয়ন প্রকল্প-১,(চ) ভারুয়াখালী মুজিব ঘাট সংলগ্ন এলাকায় কউক কর্তৃকবিনোদন কেন্দ্র/ইকোপার্ক নির্মাণপ্রকল্প। প্রকল্পসমূহবাস্তবায়নেরফলেকক্সবাজারেপর্যটনশিল্পবিকাশেইতিবাচকপরিবর্তনআসবেবলে তিনিআশাবাদ ব্যক্ত করেন। উপস্থিত বোর্ড সদস্যবৃন্দ কউকের উদ্যোগকে স্বাগতজানানএবংসকলেসার্বিকভাবেসহযোগিতারআশ^াসপ্রদানকরেন।

বোর্ড সভায় উপস্থিত ছিলেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য (প্রকৌশল) লে. কর্ণেল মোহাম্মদ আনোয়ার উল ইসলাম, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব ড. মনিরুলহুদা, পরিবেশ ও বনমন্ত্রণালয়ের উপসচিব ড. আবুনছর মোহাম্মদ আব্দুল্লাহ, স্থাপত্য অধিদপ্তর এর তত্ত্বাবধায়ক স্থপতি মীর মনজুরুর রহমান, কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খালিদ মাহমুদ, চুয়েট এর নগর ও অঞ্চল পরিকলাপনা বিভাগের সহকারী অধ্যাপক এ.টি.এমশাহজাহান, কক্সবাজার পৌরসভার মেয়র মো. মাহবুবুর রহমান চৌধুরী, গণপুর্ত বিভাগ কক্সবাজার এর নির্বাহী প্রকৌশলী মো.নুরুল আমিন মিয়া, এ.এস.পি সাইকুল আহমেদ, কক্সবাজার চেম্বার অবকমার্স এর সভাপতি আবু মোর্শেদ চৌধুরী, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য ডা. সাইফুদ্দিন ফরাজি, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য ইজ্ঞিনিয়ার বদিউল আলম, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য এডভোকেট প্রতিভা দাশপ্রমুখ।