কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন অনুষদের র‌্যাগ ডে অনুষ্ঠিত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন অনুষদের ১ম ব্যাচের র‌্যাগ ডে অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার ইউনিভার্সিটির নিজস্ব ক্যাম্পাসে দিনব্যাপী এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন অনুষদে প্রথম বারের মতো র‌্যাগ ডে অনুষ্টিত হওয়ায় শিক্ষার্থীরা বিপুল উৎসাহ উদ্দীপনায় মধ্যদিয়ে অংশগ্রহন করেন। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনটি শেষ হয়।