কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পালিত হল ঐতিহাসিক মুজিবনগর দিবস

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৯ years ago

কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে যথাযৌগ্য মর্যাদায় পালিত হল ঐতিহাসিক মুজিবনগর দিবস। জাতীর জনক বঙ্গবন্ধু সহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালন করেছে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। সোমবার সকাল ১১টায় বিশ^বিদ্যালয় মিলয়নায়তনে ঐতিহাসিক মুজিব নগর দিবস ও বাংলাদেশের স্বাধীনতা শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিশ^বিদ্যালয়ের আইন অনুষদের প্রধান নাইম আলিমুর হায়দার। এত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ^বিদ্যালয়ের রেজিস্ট্রার নাজিম উদ্দিন সিদ্দিকী। আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমান প্রজন্মকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে হবে। একাত্তরের ২৫ মার্চের পর মুক্তিযুদ্ধ পরিচালনা এবং বাংলাদেশের প্রতি বহি; বিশে^র স্বীকৃতি আদায়ে মুজিব নগর সরকারের ভুমিকা ছিল অতুলনীয়। মুজিব নগর সরকারের পারদর্শিতার কারণে ৯ মাস যুদ্ধ করার পর বাংলাদেশের স্বাধীনতা তরানি¦ত হয়েছিল। আলোচনা সভায় বাংলাদেশের মুক্তিযুদ্ধের সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। এসময় আরও উপস্থিত ছিলেন বিশ^বিদ্যালয়ের সকল অনুষদের শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ।।