কক্সবাজারে হঠাৎ করোনার থাবা, একদিনে ২৮ শনাক্ত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

নিজস্ব প্রতিনিধি :
কক্সবাজারে হঠাৎ করেই যেন করোনা থাবা বসিয়েছে।
একদিনে ২৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। অথচ আগেরদিন আক্রান্ত হয়েছিলেন মাত্র দুইজন।
কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া জানান, বৃহস্পতিবার ৬ জানুয়ারী কক্সবাজার মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৪৬৯ জনের করোনা পরীক্ষা করা হয়। এতে ২৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে মহেষখালীতে ২৩ জন ও কক্সবাজার সদর উপজেলায় ৫ জন। আক্রান্তের হার ১৩ ভাগের উপরে।
অথচ বুধবার ৩৫১জনের পরীক্ষায় শনাক্ত হয়েছিলেন ২ জন। তার আগের দিন ৪১১ জনের পরীক্ষায় শনাক্ত হয়েছিল ৬ জন।
এদিকে বৃহস্পতিবার একদিনে ২৮ জনের করোনা শনাক্ত হওয়ায় ভাবিয়ে তুলেছে সংশ্লিষ্টদের।
তবে আক্রান্তরা করোনার কোন ভেরিয়েন্টে আক্রান্ত হয়েছেন তা জানা যায়নি।