কক্সবাজারে সামুদ্রিক অর্থনীতির উন্নয়ন ও জলবায়ুর ন্যায় বিচার শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ ফেব্রুয়ারী) দুপুরে কক্সবাজারের স্হানীয় একটি সম্মেলন কক্ষে বেসরকারি সংস্থা কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) এই কর্মশালার আয়োজন করে।
কর্মশালায় কক্সবাজারের পরিবেশ প্রতিবেশ রক্ষায় সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানানোর পাশাপাশি। বাংলাদেশে সুনীল অর্থনীতির যে বিশাল সম্ভাবনা রয়েছে তার কাজে লাগানোর তাগিদ দেওয়া হয়।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন সাবেক প্রধান বন সংরক্ষক ও পরিবেশ বিশেষজ্ঞ ইশতিয়াক উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন হেড অব ক্লাইমেট জাষ্টিস অক্সফাম ড. মোঃ ইমরান হাসান। পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক জমির উদ্দীন, সহকরারী বন সংরক্ষক মোঃ মনিরুল ইসলাম এবং প্রাণতোষ রায়।
প্রজেক্ট ম্যানেজার সোহরাব হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন কোডের প্রোগ্রাম ম্যানেজার কাজি নাহিদ আলম, কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান কোডেক এর প্রকল্প পরিচালক অর্চনা পালসহ অন্যরা।
কর্মশালায় মত প্রকাশ করা হয় পর্যটন জেলা কক্সবাজারকে বাঁচাতে এবং জীবন মান উন্নয়নে ক্ষতিকর জ্বালানি এড়িয়ে সবুজ বন তৈরি করতে হবে।
এ ছাড়াও কর্মশালায় বনজ সম্পদের দায়িত্বশীল ব্যবহার, ইকোসিষ্ঠেমের পুনরুদ্ধার এবং উপকূলীয় বনের বায়ো ডাইভারসিটি ফিরিয়ে আনার উপর আলোচনা করা হয়!
