কক্সবাজারে সাগরে গোসল করতে নেমে পর্যটক নিখোঁজ

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

টেকনাফ(কক্সবাজার)প্রতিনিধি :

কক্সবাজারে সাগরে গোসল করতে নেমে মো. মাহফুজ (১৮) নামে পর্যটক নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) বিকাল সোয়া ৪টার দিকে কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে বন্ধুদের সাথে গোসল করতে নেমে ঢেউয়ের তোড়ে নিখোঁজ হয় ওই তরুণ। তার সাথে আসা মামাতো ভাই জিহাদ সাংবাদিকদের এই তথ্য জানান।
নিখোঁজ মাহফুজ চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ধর্মপুর মিয়াজি এলাকা এলাকার মাহবুবুর রহমানের পুত্র। তিনি বন্ধুদের সাথে আজ সকালে কক্সবাজার বেড়াতে এসেছিলেন।

নিখোঁজ মাহফুজের বন্ধু মোঃ জিহাদ জানান, তারা ২৩ জন মিলে একটি বাসে করে কক্সবাজার বেড়াতে এসেছেন। বেলা ৩টার দিকে তাদের ৭ জন লাবণী পয়েন্টে সাগরে গোসল করতে নামেন। গোসল করার এক পর্যায়ে ঢেউয়ের তোড়ে ¯্রােতে ভেসে যায় মাহফুজ। যখন ঢুবে যাচ্ছিল তখন মাহফুজ বলছিল সে সাঁতার জানে না। জিহাদ জানায় সে যে সাঁতার জানেনা সেটি আগে বলেনি।

যখন ঢুবে যাচ্ছিল তখন তাকে উদ্ধারের জন্য এগিয়ে যায় বন্ধু জিহাদ। তখন দুইজনই ভেসে যাচ্ছিল। তখন বিষয়টি অন্যদের নজরে আসে। সাথে সাথে অন্যরা এগিয়ে এসে জিহাদকে উদ্ধার করতে পারলেও মাহফুজ সাগরে তলিয়ে যায়। পরে সাগরে পর্যটকদের নিরাপত্তায় নিয়োজিত বীচকর্মীদের জানানো হয়। লাইফগার্বীড ও বীচকর্মীরা খোঁজেও শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ পর্যটক মাহফুজের সন্ধান পাননি।

এ ব্যাপারে কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার মোঃ জিল্লুর রহমান জানান, পর্যটক নিখোঁজ হওয়ার বিষয়টি অবগত হওয়ার সাথে ট্যুরিস্ট পুলিশ ও বীচে নিয়োজিত কর্মীরা উদ্ধারে চেষ্টা চালায়। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ পর্যটকের খোঁজ মেলেনি।