কক্সবাজারে র‌্যাবের হাতে ইয়াবাসহ ৩ নারী-পুরুষ আটক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

বিশেষ প্রতিবেদক : র‌্যাব-৭, কক্সবাজার ক্যাম্প সদস্যরা বসত-বাড়িতে অভিযান চালিয়ে ইয়াবাসহ ৩ নারী-পুরুষকে আটক করেছে।
জানা যায়, ১২ জানুয়ারী বিকাল ৩টারদিকে র‌্যাব-৭, সিপিসি-২ কক্সবাজার ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার জেলার সদরের পশ্চিম লাহারপাড়া মুক্তার বহদ্দারের বসত বাড়িতে অভিযানে গেলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় উখিয়া উপজেলার ইনানী চোয়াংখালীর মোঃ আবুল হোছনের পুত্র মোঃ আবুল বাশার (২৫), গোলদীঘির দক্ষিণ পাড় ঘোনার পাড়ার মোঃ আমির আলী সিকদারের পুত্র মোঃ ইসলাম (৪৫) ও ইসলামের স্ত্রী মনোয়ারা বেগম (৪০) কে আটক করে। পরবর্তীতে তাদের দেহ ও শপিং ব্যাগ তল্লাশী করে ৪৫ লক্ষ ২৫ হাজার টাকা মূল্যমানের ৯ হাজার ৫০ পিস ইয়াবা পাওয়া যায়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদক আইনে মামলা দায়েরের পর উদ্ধারকৃত মাদকসহ কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।