কক্সবাজার প্রতিনিধি :
কক্সবাজারের সুগন্ধা পয়েন্টে পর্যটকের পড়ে যাওয়া মোবাইল উদ্ধারে নালায় নেমে বিদ্যুৎ স্পৃষ্টে হয়ে মৃত্যু বরন করেছে লালু নামের এক শিশু।
শুক্রবার ৪ টার দিকে এ ঘটনা ঘটে। কোন এক পর্যটকের মোবাইলটি অসাবধানতার বশত নালায় পড়ে যায়। এটা উদ্ধার করতে টাকার প্রলোভনে দেখিয়ে পথশিশুটি নালায় নামানো হয়। এসময় ওখানে বিদ্যুৎ স্পৃষ্টে হয়ে শিশুটি মারা যায়। সাথে সাথে পর্যটক পালিয়ে যায়। পরে ফায়ার সার্ভিস ও বিদ্যুৎ বিভাগ মৃতদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন। অসাবধানতার বশত নালায় বিদ্যুৎ তাঁর বলে জানিয়েছিল সংশ্লিষ্টরা।
##
Attachments area
