কক্সবাজারে খুরুস্কুলের একটি চিংড়ি ঘের থেকে দুই জেলের ম*র*দে*হ উদ্ধার : মারধর ও ইলেকট্রিক সর্ট দিয়ে হ*ত্যা*র অভিযোগ 

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ২ years ago

কক্সবাজার প্রতিনিধি :

কক্সবাজার সদর উপজেলার খুরুস্কুল ইউনিয়নের মনুপাড়া এলাকার একটি চিংড়ি ঘের থেকে দুই জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের দুই জনকে মারধর ও ইলেকট্রিক সর্ট দিয়ে হত্যা করা হয়েছে বলে তাদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।

 

পুলিশ ও স্হানীয় ইউপি চেয়ারম্যান শাহজাহান সিদ্দিকী জানিয়েছে আজ শুক্রবার বেলা এগারোটার দিকে খুরুস্কুল আশ্রয়ন প্রকল্পের পাশে একটি চিংড়ি ঘের এলাকায় দুটি মরদেহ দেখতে পেলে লোকজন পুলিশকে খবর দেয়। কক্সবাজার সদর থানার একদল পুলিশ এবং সিআইডি পুলিশের একটি টিম এসে মরদেহ দুটি উদ্ধার করে। এসময় খুরুস্কুল ইউপি চেয়ারম্যান শাহজাহান সিদ্দিকী ও নিহতদের আত্মীয় স্বজন এসে মরদেহ শনাক্ত করে। তাদের দুজনের শরীরে মারধরের ও বৈদ্যুতিক শর্টের দাগ রয়েছে বলে জানিয়েছেন তিনি।

 

নিহতেরা হলো খুরুস্কুল ইউনিয়নের মনুপাড়া গ্রামের মো জামালের ছেলে আব্দুল খালেক ও আবু তাহেরের ছেলে মো ইয়াসিন। তারা দুজনেই পেশায় মৎস্যজীবী।

গতকাল বৃহস্পতিবার রাতে জনৈক ইমতিয়াজের চিংড়ি ঘেরে মাছ শিকার করতে গেলে তাদের দুজনকে মারধর এবং বৈদ্যুতিক শর্ট দেয়। এতে তারা অজ্ঞান হয়ে গেলে চিংড়ি ঘেরের পাশে তাদের ফেলে দেয়।

 

নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে তারা দুজন গতকাল বৃহস্পতিবার রাতে মাছ শিকার করতে গিয়ে রাতে বাড়িতে ফিরেনি। চিংড়ি ঘেরের মালিকের লোকজন মারধর ও ইলেকট্রিক সর্ট দিয়ে তাদের দুজনকে হত্যা করে।

 

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো রাকিবুজ্জামান জানান তাদের দু’জনকে হত্যা করা হয়েছে কিনা তা তদন্ত করা হচ্ছে।

 

নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি।