কক্সবাজারে ক্ষতিগ্রস্ত স্থানীয় জনগোষ্ঠীর জন্য পানি ও স্যানিটেশন সেবা প্রদান প্রকল্প;

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৪ years ago

কক্সবাজারে ক্ষতিগ্রস্ত স্থানীয় জনগোষ্ঠীর জন্য পানি ও স্যানিটেশন সেবা প্রদান প্রকল্প;
ওয়াশ সাপোর্টের সমাপনী বিষয়ক কর্মশালার আযোজন

কক্সবাজার প্রতিনিধি- ১০.১১.২০২২

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের হাইসোয়া প্রকল্পের উদ্যোগে কক্সবাজারে ক্ষতিগ্রস্ত স্থানীয় জনগোষ্ঠীর জন্য পানি ও স্যানিটেশন সেবা প্রদান প্রকল্প ওয়াশ সাপোর্টের সমাপনী বিষয়ক কর্মশালার আযোজন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার ডেনমার্ক এবং সুইজারল্যান্ডের সরকারের সহায়তায় একটি হোটেলের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মোঃ খায়রুল ইসলাম।

HYSAWA এর ব্যবস্থাপনা পরিচালক নুরুল ওসমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব মোঃ জসিম উদ্দিন এবং ফয়জুল আজিম, জেলা প্রশাসক মো মামুনুর রশীদ, বাংলাদেশে ডেনমার্ক দূতাবাসের ডেপুটি হেড অব মিশন আন্দ্রেস বি. কার্লসেন, বাংলাদেশে সুইজারল্যান্ড দূতাবাসের ডেপুটি হেড অব কো-অপারেশন মিসেস করিন হেনচোজ পিগনানিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।,

দিনব্যাপী কর্মশালায় পদস্থ সরকারি কর্মকর্তা, বিভিনন সরকারি বেসরকারি ও এনজিও প্রতিনিধিসহ জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।