কক্সবাজারের নির্ভীক সাংবাদিক এড: তোফায়েল আহমদ ৬০ বছরে পা দিলেন

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

জসিম উদ্দিন টিপু : ৫৯ পেরিয়ে ৬০বছরে পা দিলেন কক্সবাজারের নির্ভীক ও চারণ সাংবাদিক এডভোকেট তোফায়েল আহমদ। জাতীয় দৈনিক কালের কন্ঠের সিনিয়র প্রতিবেদক ও কক্সবাজার অফিস প্রধান এই সাংবাদিক। এছাড়া তিনি বিবিসি বাংলাসহ জাতীয় ও আন্তজার্তিক বিভিন্ন গণমাধ্যমের সঙ্গে সম্পৃক্ত আছেন। এর আগে তিনি দৈনিক জনকন্ঠের কক্সবাজার প্রধান ছিলেন। নির্ভীক সাংবাদিক তোফায়েল আহমদ একজন সব্যসাচী কলম সৈনিক। ১৯৭৮ সনে দৈনিক আজাদ পত্রিকা দিয়ে তাঁর সাংবাদিকতা শুরু করেন। তিনি সাংবাদিকতায় ৪০বছর পিরিয়ে ৪১ বছরে পা দিয়েছেন। কক্সবাজারের কৃর্তিমান এই সাংবাদিক ১৯৬০সনের ১৬ সেপ্টেম্বর উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নের মরিচ্যাপালং গ্রামের বাসিন্দা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মরহুম হাজী পেঠান আলী সওদাগরের ঘরে জন্ম গ্রহণ করেন। ভাইদের মধ্যে তিনি ৩য়। তাঁর বড় ভাই আখতার আহমদ সওদাগর,মেজ ভাই ডক্টর মুখতার আহমদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রফেসর,ছোট ভাই তমিজ আহমদ সওদাগর একজন প্রসিদ্ধ ব্যবসায়ী। ১৯৮৪সনে কক্সবাজার শহরের সম্ভ্রান্ত মুসলিম পরিবারের কন্যা শাহেদা আহমদের সাথে বিবাহ বন্ধনে আবন্ধ হন। অকুতোভয় সাংবাদিক তোফায়েল আহমদ ২সন্তানের জনক। বড় ছেলে সিনা টেক্সটাইল ইঞ্জিনিয়ার। বর্তমানে আমেরিয়ায় পিএইচডি করছেন। ছোট ছেলে সাদী কম্পিউটার ইঞ্জিনিয়ার। সাদী দেশের খ্যাতনামা একটি প্রতিষ্ঠানে চাকুরী করছেন।
৫৯বছর বয়সেও চারণ এই সংবাদিক নিয়মিত কক্সবাজারের যাবতীয় চিত্র তুলে ধরছেন। মুখোশ উন্মোচনের মাধ্যমে প্রতিনিয়িত অপরাধীদের চেহারা পাল্টিয়ে দিচ্ছেন। মাদক ও মানবপাচারকারীসহ যাবতীয় অপরধীদের মুখোশ উন্মোচন করে ইতিবাচক সমাজ গঠনে ভুমিকা রাখছেন। আজকের এই দিনে চারণ সাংবাদিক এড: তোফায়েল আহমদের জন্য অনেক অনেক দোয়া। মহান আল্লাহ তায়ালা যেন তাঁকে দীর্ঘ হায়্যাত দান করেন। আগামীতে তিনি যেন কলমযুদ্ধের মাধ্যমে দেশমাতৃকার উন্নয়নে আরো কাজ করতে পারেন।#