টেকনাফ টুডে ডেস্ক :: ২০ মে রবিবার রাত ৮ টার দিকে চট্টগ্রাম শাহ আমানত আর্ন্তজাতিক বিমান বন্দর থেকে বাংলাদেশ বিমান যোগে পবিত্র ওমরা পালন ও মদিনা শরীফ জিয়ারতের উদ্দেশ্যে সৌদি আরব যাত্রা করবেন আলহাজ্ব মাষ্টার মো. হোসাইন (৭০)। তার গ্রামের বাড়ি টেকনাফ সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের জাহালিয়াপাড়া। তিনি সাবরাং সরকারী প্রাথমিক বিদ্যালয়, মহেশখালীয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, সেন্টমাটিন সরকারী প্রাথমিক বিদ্যালয়, রঙ্গিখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়, শাহপরীরদ্বীপ সরকারী প্রাথমিক বিদ্যালয়, লম্বরি সরকারী প্রাথমিক বিদ্যালয়, পল্লান পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, ঝিমনখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়, লেঙ্গুবিল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সাবেক প্রধান শিক্ষক । সময় স্বল্পতার কারণে তিনি অনেক শুভকাঙ্খী, সহপাঠি, আত্নীয়-স্বজনসহ বন্ধুবান্ধবদের সঙ্গে দেখা করতে না পারায় আন্তরিকভাবে দু:খ প্রকাশ করেছেন এবং সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।
