হুমায়ূন রশিদ : স্থানীয় এক বেকার যুবক রোহিঙ্গাদের খপ্পরে পড়ে ওপারে ইয়াবা আনতে গিয়েই হাতে-নাতে আটক হয়ে সাজা নিয়ে মিয়ানমার কারাগারে রয়েছে। এপার সীমান্তে চলমান মাদক বিরোধী অভিযানে এই ঘটনায় স্থানীয় মানুষের মধ্যে নানা প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
তথ্যানুসন্ধানে জানা যায়, গত মাসের ৩১ জুলাই রাতে উপজেলার হ্নীলা অনিবন্ধিত রোহিঙ্গা বস্তিতে আশ্রয় নেওয়া মিয়ানমারের কিয়ারী মং পাড়ার মৃত আবু সালামের পুত্র সাদেক উল্লাহ (৩২) ও মৃত নুর আলমের প
