নিজস্ব প্রতিবেদক : টেকনাফের ক্রীড়া উন্নয়নমূলক সংগঠন ঐতিহ্যবাহী হ্নীলা একাদশ পরিচালনা কমিটি গঠিত হয়েছে। নবগঠিত কমিটি এই সংগঠনের মাধ্যমে ক্রীড়া উন্নয়নে ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করা হচ্ছে।
১১জুলাই বিকাল ৩টায় হ্নীলা উচ্চ বিদ্যালয় হলরোম মিলনায়তনে ঐতিহ্যবাহী হ্নীলা একাদশ পরিচালনা কমিটি গঠন উপলক্ষ্যে এক বিশেষ সভা সংগঠনের সভাপতি খালেদ বাদশা এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবির সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত হয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা মোঃ রফিকুল ইসলাম মেম্বার, বিশিষ্ট ক্রীড়া সংগঠক মাহফুজুর রহমান, ক্রীড়াবিদ মোস্তাক আহমদ সাকি, বিশিষ্ট পরিবেশ আন্দোলন ও ছাত্রনেতা তারেক মাহমুদ রণী, কায়সার রশিদ লালু ও ডাঃ নুরুল আজিম সোহেল প্রমুখ। এতে খেলাধূলার উন্নয়ন এবং সংগঠনের বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।

আলোচনা সভা শেষে হ্নীলা একাদশের উপস্থিত সকল সদস্যদের সম্মতিক্রমে তারেক মাহমুদ রণী সভাপতি, আব্দুল্লাহ আল নোমান সাধারণ সম্পাদক এবং মোঃ ইউনুছ মেহেরীকে অর্থ সম্পাদক এবং ১৪জনকে সদস্য করে মোট ১৭ সদস্যবিশিষ্ট হ্নীলা একাদশ পরিচালনা কমিটি গঠিত হয়েছে। নবগঠিত হ্নীলা একাদশ পরিচালনা কমিটিকে বিভিন্ন মহল অভিনন্দন জানিয়েছেন। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন সকলের আন্তরিক সহায়তায় হ্নীলা একাদশের নতুন নেতৃত্ব টেকনাফের প্রত্যন্ত এলাকায় খেলা-ধূলার প্রসার ঘটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। ###
