এম.জিয়াবুল হক : মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আওয়ামীলীগের অধীন পশ্চিম বড়ভেওলা ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে ভোটের মাধ্যমে নির্বাচিত নতুন সভাপতি ডা.মোহাম্মদ গিয়াস উদ্দিন ও বিনাপ্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল সাক্ষাত পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেছেন চকরিয়া-পেকুয়া (কক্সবাজার-১) আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলম এমপির সঙ্গে।
চকরিয়া পৌরসভার পালাকাটাস্থ বাসভবনে উপস্থিত হয়ে এমপি জাফর আলমকে ফুলেল শুভেচ্ছায় বরণ করেন নেন পশ্চিম বড়ভেওলা ইউনিয়ন আওয়ামীলীগের নতুন সভাপতি ডা.মোহাম্মদ গিয়াস উদ্দিন ও সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল। এসময় উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা আবদুর শুক্কুর মেম্বার, বড়ভেওলা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন, যুবলীগ নেতা নুর মোহাম্মদ পুতু, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আবদুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক আশরাফ দরবেশী প্রমুখ।
উল্লেখ্য সোমবার ১৮ নভেম্বর বিকালে স্থানীয় ইলিশা জমিলা বেগম উচ্চ বিদ্যালয়ের হলরুমে মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আওয়ামীলীগের অধীন পশ্চিম বড়ভেওলা ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে মাতামুহুরী সাংগঠনিক আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের তত্ত¡াবধানে শুরু হয়। এতে সভাপতি পদে মোহাম্মদ ডা.গিয়াস উদ্দিন ও ইউপি মেম্বার মিজানুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করেন।
অপরদিকে সাধারণ সম্পাদক পদে ইব্রাহিম খলিল ও ছৈয়দ উলাহ প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে ডা.গিয়াস উদ্দিন ১৪২ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রার্থী মেম্বার মিজানুর রহমান পেয়েছেন ৯২ ভোট। বাতিল হয়েছে ২ মোট। সম্মেলনে ২৫১ জন কাউন্সিলরের মধ্যে সভাপতি পদে ২৩৬জন ভোট প্রয়োগ করেছেন। অন্যদিকে ছৈয়দ উলাহ পরবর্তীতে প্রার্থীতা প্রত্যাহার করে নিলে বর্তমান সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল বিনাপ্রতিদ্বন্দ্বিতায় আবারও সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
মাতামুহুরী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পশ্চিম বড়ভেওলা ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম বাবলার সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য আলহাজ জাফর আলম।
মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাহারবিলের চেয়ারম্যান মহসিন বাবুলের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা আওয়ামীলীগের সদস্য শফিকুল কাদের শফি, কক্সবাজার জেলা পরিষদের সদস্য আলহাজ্ব আবু তৈয়ব, জেলা কৃষকলীগের সাবেক সহ-সভাপতি ডা.সামসুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মইন উদ্দিন চৌধুরী, সহ-সভাপতি নুরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অ্যাডভোকেট শহিদুলাহ চৌধুরী, যুগ্মসাধারণ সম্পাদক আলহাজ্ব হারুন সরওয়ার বাদল, সংগঠনিক সম্পাদক আজিজুর রহিম, শাহাব উদ্দিন শাকিল, বিএমচর ইউপি সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বদিউল আলম প্রমুখ।
পশ্চিম বড়ভেওলা ইউনিয়ন আওয়ামীলীগের নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়কালে এমপি আলহাজ জাফর আলম বলেছেন, আওয়ামীলীগের কমিটি গঠনের ক্ষেত্রে সকল ইউনিয়ন ও ওয়ার্ড সম্মেলনে বিএনপি-জামায়াতের কোন লোক আসতে পারবে না। পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনার আলোকে জাতির পিতার আর্দশে আওয়ামীলীগকে ঢেলে সাজাতে হলে অপকর্মে জড়িত কাউকে দলের কোন দায়িত্ব বা যোগদান করা যাবে না।
তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু কন্য দেশরত্ম শেখ হাসিনার নির্দেশ অক্ষরে অক্ষরে পালনে চকরিয়া-পেকুয়া মাতামুহুরী উপজেলা আওয়ামীলীগের সকলস্থরের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ অবিচল রয়েছে। সাংগঠনিক কার্যক্রমে গতিশীলতা আনতে নেতাকর্মীরা এক এবং অভিন্ন। বর্তমানে আওয়ামীলীগের ভেতর কোন ধরণের বিভেদ-বিভাজন নেই। এই ঐক্য ধরে রেখে আগামীতে জননেত্রী শেখ হাসিনার রূপগল্প বাস্তবায়নে প্রতিটি ইউনিট আওয়ামীলীগের নেতাকর্মীকে ভেদাভেদ ভুলে অকুণ্ঠ চিত্রে দলের জন্য ও দেশের অগ্রগতি উন্নয়ন নিশ্চিতে নিবেদিতভাবে কাজ করতে হবে। ##
