বার্তা পরিবেশক : ২৬ আগষ্ট দুপুর পৌনে ১টারদিক হতে রোহিঙ্গা মুক্ত বাংলাদেশ চাই “ ছেলেটা হচ্ছে রোহিঙ্গাদের দালাল ” শীর্ষক ভূঁয়া এফবি একাউন্টসহ বিভিন্ন এফবি একাউন্টে আমাকে উদ্দেশ্য করে ছাড়া পোস্টসমুহ আমার দৃষ্টিগোচর হয়েছে। যা উড়ে এসে জুড়ে বসা একটি পরিবারে আধিপত্য বিস্তারে ব্যর্থ হয়ে ব্যক্তি স্বার্থ হাসিলে ব্যর্থ হয়ে উদোর পিন্ডি বুদোর ঘাড়ে চাপানোর হীন প্রয়াস মাত্র।
আমি হ্নীলায় জন্মগ্রহণকারী বাংলাদেশী নাগরিক। মহান আল্লাহতালা যা তৌফিক দান করেছেন তা দিয়ে যতদূর সম্ভব পড়াশোনা করে জ্ঞান অর্জন করার চেষ্টা রয়েছি। এতে হ্নীলার বহু বির্তকিত এবং স্বাধীনতা বিরোধী পরিবারের জনৈক ছেলে মেয়েকে অপহরণ করে বিয়ে করে। ঐ পরিবারের সাথে আমার গভীর সুসম্পর্ক বিদ্যমান দেখে নিজের অস্থিত্ব ঠেকাতে না পেরে আমাকে পারিবারিক ও সামাজিকভাবে হেয় করে করতে এফবিতে নামে-বেনামে পাগলের প্রলাপ করে যাচ্ছে। আমি এই ধরনের হীনমন্য কাজের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে নিজেকে না সামলে অপরকে নিয়ে কাঁদা ছোড়াঁছুড়ি না করার উদাত্ত আহবান জানাই। এই ধরনের উদ্ভট, বানোয়াট, শত্রæতাপরায়ন ঘৃণিত কর্মকান্ডের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে আইন-শৃংখলা বাহিনীসহ সুশীল সমাজকে বিভ্রান্ত না হওয়ার আহবান জানাচ্ছি।
প্রতিবাদকারী :
আব্দুল্লাহ মোঃ হারেছ প্রকাশ আরিয়ান রহমান
পূর্ব সিকদার পাড়া, হ্নীলা, টেকনাফ।
