সংবাদ বজ্ঞিপ্তি : করোনা ভাইরাসের প্রভাবে উপকূলীয় অঞ্চলে অসহায় ও দুস্থ মানুষের জীবিকা বন্ধ হয়ে যাওয়ায় তাদের সাহায্যর্থে এগিয়ে এসেছে বাংলাদেশ কোস্ট গার্ড। কর্মহীন ও দুস্থদের সাহায্যের অংশ হিসেবে বাংলাদেশ কোস্ট গার্ড তার অধীনস্থ জোনসমূহে ইতিমধ্যে সর্বমোট ১৫০ পরিবারকে খাদ্যসামগ্রী বিতরণ করেছে। উল্লেখ্য পূর্ব জোন কর্তৃক কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন সেন্টমার্টিন্স এলাকায় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোনের কর্মকর্তা লেঃ কমান্ডার এম সাইদুল মোরসালিন,(এক্স), বিএন (পি নং ২২৭৪)। বাংলাদেশ কোস্ট গার্ড কর্তৃক কর্মহীন ও দুঃস্থদের সাহায্যের এই ধারা নিয়মিত অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে।
