উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে গতমাসে ৮এপিবিএনের ইয়াবা ও অস্ত্র উদ্ধার ; হত্যা ও ডাকাতি মামলায় আটক-৮৭

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

বিশেষ প্রতিবেদক : গত এক মাসে উখিয়া উপজেলার বিভিন্ন ক্যাম্পে দায়িত্বরত ৮এপিবিএন সদস্যরা অভিযান চালিয়ে অস্ত্র, বুলেট, ইয়াবা, নগদ টাকা, দেশীয় অস্ত্রাদি ও অবৈধ পণ্যসামগ্রী জব্দ করেছে। হত্যা ও ডাকাতি মামলায় ৮৭জনকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে।
251815813 362191359030763 1119554253919710815 n TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
সুত্র জানায়, গত ২৯সেপ্টেম্বর হতে এক মাসে ৮এপিবিএন সদস্যরা রোহিঙ্গা ক্যাম্পসহ দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালিয়ে ১০হাজার ৫শ ১০পিস ইয়াবা, মাদক বিক্রির ৫লক্ষ ৩৩হাজার ৩শটাকা,১টি ওয়ান শুটার গান, ৬রাউন্ড গুলি, ৩৮টি দেশীয় অস্ত্র, বিপুল পরিমাণ ভেজাল ঔষধ, বিক্রয় নিষিদ্ধ চাল, ডাল,তেলসহ অন্যান্য দ্রব্যাদি জব্দ করা হয়। ২টি হত্যা মামলা, ১টি অস্ত্র মামলা, ডাকাতি প্রস্তুতি মামলা ৯টি, মাদক মামলা ৬টি, জালিয়াতি মামলা ১টি ও বিশেষ ক্ষমতা আইনের ১টি মামলাসহ মোট ২০টি মামলার বিপরীতে হত্যা মামলার আসামী ৬৬জন এবং ডাকাতি মামলার ২১জনসহ মোট ৮৭জন আসামীকে আটক করে থানা পুলিশের মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়।
250581162 187182140246732 2851716324249103426 n TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
এই ব্যাপারে ৮এপিবিএন অধিনায়ক এসপি শিহাব কায়সার খান জানান, আমাদের দায়িত্বপূর্ণ এলাকাকে যাবতীয় অপরাধমুক্ত করে সাধারণ রোহিঙ্গাদের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করার জন্য অভিযান অব্যাহত থাকবে। এই ব্যাপারে সচেতনমহলের সহায়তা একান্ত কাম্য। ###