প্রেস বিজ্ঞপ্তি ::
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, উখিয়া উপজেলা শাখার সাংগঠনিক কার্যক্রম আরও বেশি গতিশীল ও কক্সবাজার জেলা বিএনপি সভাপতি, সাবেক এমপি জননেতা শাহজাহান চৌধুরী ও উখিয়া উপজেলা বিএনপি সভাপতি, উপজেলা পরিষদ চেয়ারম্যান জননেতা সরওয়ার জাহান চৌধুরীর হাতকে শক্তিশালী করার লক্ষ্যে পালংখালী ইউনিয়ন শাখার ০৫ সদস্য বিশিষ্ট (আংশিক) কমিটি ঘোষণা করা হয়েছে। যুবনেতা হেলাল উদ্দিন হিরা সভাপতি, ইমরান খান সিনিয়র সহ-সভাপতি, সাহাব উদ্দিন সাধারণ সম্পাদক, আমানুল হক সিনিয়র যুগ্ন-সম্পাদক ও ফরিদ আলমকে সাংগঠনিক সম্পাদক করে উক্ত কমিটি ঘোষণা করা হয়। ৯ আগস্ট বুধবার উখিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক যুবনেতা আব্দুল মালেক মানিক বর্তমান মেয়াদ উত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা করে উক্ত কমিটি অনুমোদন করেন। এবং নতুন আংশিক কমিটির নেতৃবৃন্দদের আগামী এক মাসের মধ্যে গ্রহণযোগ্য মূলক পূর্ণাঙ্গ কমিটি উপজেলা স্বেচ্ছাসেবক দল বরাবর জমা প্রদানের নির্দেশ দেওয়া হয়।
