উখিয়া কেন্দ্রীয় ফেমাস সংসদের কার্যকরী কমিটি গঠিত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

শফিক আজাদ, উখিয়া |
উখিয়ার ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন উখিয়া কেন্দ্রীয় ফেমাস সংসদের সাধারন সভা সংগঠনের কার্যালয়ে অনুষ্টিত হয়।

ফেমাস সভাপতি মোহাম্মদ ইউনুছের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক কমরুদ্দিন মুকুলের পরিচালনায় উক্ত সভায় কার্যকরী পরিষদ ও সাধারন সদস্যবৃন্দের প্রস্তাব সমর্থনের মাধ্যমে আগামী ২০১৮/১৯ সালের জন্য নুরুল কবির মাহমুদ কে সভাপতি, জাহেদুল ইসলাম বাবু কে সাধারন সম্পাদক, নুরুল আলম কে সহ সভাপতি, ডা.আব্দুল মজিদ কে সহ সাধারন সম্পাদক, খোরশেদ আলম কে অর্থ সম্পাদক এবং হুমায়ুন কবির জুশান, মোহাম্মদ ইউনুছ, এড.সরওয়ার আলম, রেজাউল করিম, কমরুদ্দীন মুকুল ও খাইরুল হক কে নির্বাহী সদস্য করে আগামী দুই বছরের জন্য ১১ সদস্য বিশিষ্ট্য কার্যকরী কমিটি গঠন করা হয়।

প্রধান উপদেষ্টা হিসাবে জনাব মহিউদ্দিন চৌধুরীকে পুনরায় মনোনীত করেন।