উখিয়ায় ৩লাখ ৫৬হাজার ই*য়া*বা*সহ হ্নীলা জাদিমোরার মাদক কারবারী সহোদর গ্রেফতার

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ৪ years ago

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম র‌্যাব-৭ এর আভিযানিক দল উখিয়ায় অভিযান চালিয়ে ৩লাখ ৫৬হাজার পিস ইয়াবাসহ হ্নীলা জাদিমোরার মাদক কারবারী দুই সহোদরকে গ্রেফতার করেছে।

সুত্র জানায়, গত ২৮জুলাই র‌্যাব-৭ এর চৌকষ একটি আভিযানিক দল উখিয়া উপজেলার বালুখালী এলাকায় অভিযান চালিয়ে ৩টি প্লাস্টিকের বস্তায় স্কচটেপ ও কাগজে মোড়ানো ৩লক্ষ ৫৬হাজার ইয়াবাসহ টেকনাফ উপজেলার হ্নীলা জাদিমোরার সৈয়দ আলমের পুত্র মোঃ জাহিদ আলম(২৫) এবং মোঃ ফরিদ আলম (২১) কে গ্রেফতার করেন। যার আনুমানিক বাজার মূল্য ১০কোটি ৬৮লক্ষ টাকা।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মোঃ নুরুল আবছার জানান,গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মাদক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। ###