কক্সবাজার প্রতিনিধি :
কক্সবাজারের উখিয়ায় লকডাউন অমান্য করায় একজনকে ১ মাসের কারাদণ্ড এবং দুই জনকে ১৫ দিনের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আজ শনিবার বিকেলে উখিয়া উপজেলা সদরে লকডাউনের কার্যকর করতে গিয়ে স্বাস্থ্য বিধি উপেক্ষা করায় ভ্রাম্যমাণ আদালত তাদের এই কারাদণ্ড দেন।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নিজাম উদ্দিন এই তথ্য নিশ্চিত করেন।
একমাসের দন্ডিত ব্যক্তি হচ্ছে টমটম চালক উখিয়া সিকদারবিল এলাকার সোলতান আহমদের ছেলে ওসমান সরওয়ার(৩৩) ও ১৫ দিনের কারাদন্ড প্রাপ্তরা হচ্ছে হলদিপালং ইউনিয়নের ওলা মিয়া মিস্ত্রীর ছেলে বশির আহমেদ (৩৫)ও রত্নাপালং ইউনিয়নের খন্দকারপাড়া এলাকার ইয়াছিনের ছেলে শফিউল করিম(২১)।
এদিকে কক্সবাজার জেলায় লকডাউন চলাকালে গত দুইদিনে স্বাস্থ্য বিধি না মানায় এ পর্যন্ত ৩৯০ জনকে ২ লাখ ৭৮ হাজার টাকা জরিমানা করেছে বিভিন্ন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী নির্বাহী ম্যাজিস্ট্রেট বৃন্দ।
