কক্সবাজার প্রতিনিধি।
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে সাড়ে ১৬ লাখ টাকাসহ দুইজন কে আটক করেছে আমর্ড পুলিশ ব্যাটালিয়ন(এপিবিএন)। এসময় একটি মোটর সাইকেল জব্দ করা হয়।
২৬ এপ্রিল মঙ্গলবার রাত বারটার পর লম্বাশিয়া পুলিশ ক্যাম্পের আওতাধীন ক্যাম্প-১/ইস্ট, ব্লক-এফ/৯ এর সোনা মিয়া চায়ের দোকানের সামনের সড়ক থেকে তাদেরকে আটক করা হয়।
ধৃতরা হচ্ছে উখিয়া উপজেলার পশ্চিম হলুদিয়া পালং জাম বাগান এলাকার মৃত আজিজুর রহমানের ছেলে মোঃ রহিম (২৩) ও একই এলাকার ফিরোজ মিয়ার ছেলে সারোয়ার কামাল(১৮)।
১৪ আমর্ড পুলিশ ব্যাটালিয়ন(এপিবিএন) অধিনায়ক পুলিশ সুপার নাইমুল হক জানান, ধৃতদের উখিয়া থানায় হস্তান্তর করা হবে।
