উখিয়ায় রোহিঙ্গা কিশোরী ধর্ষিতঃ আশংকাজনক অবস্থায় হাসপাতালে

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ১০ years ago

শ.ম.গফুর, উখিয়া :

কক্সবাজারের উখিয়ার বালুখালীর নতুন রোহিঙ্গা বস্তিতে
এক ষোড়শী কিশোরী ধর্ষণের শিকার হয়েছে। বিয়ের প্রলোভনে ফেলে তাকে ধর্ষণ করা হয়। ধর্ষিতা কিশোরী
ইয়াছমিন আকতার (১৬) বালুখালী নতুন রোহিঙ্গা বস্তির ডি ব্লক এর রশিদ আহমদের কন্যা। ইয়াছমিন আকতারের
পিতা রশিদ আহমদ জানান,বালুখালীর বানুর বাপের খীল এর মাহমদুল হকের বখাটে পুত্র আজিজুল হক তার ষোড়শী কন্যা ইয়াছমিন আকতার কে বিয়ে করার আশ্বাসে গত রবিবার কক্সবাজার শহরের একটি হোটেলে
তুলে রাতভর ধর্ষণ করা হয়। ধর্ষণের পর বিয়ে না করায় পরদিন সোমবার সন্ধ্যায় ধর্ষণের ঘটনা ফাঁস করে দেয় ধর্ষিতা কিশোরী। অবস্থা গুরুতর হওয়ায় ধর্ষিতা কিশোরী কে কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি পুর্বক চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন
রয়েছে বলে জানান,ধর্ষিতার পিতা রশিদ আহমদ।তবে এ বিষয়টি সাজানো বলে দাবী করেছেন ধর্ষকের পিতা মাহমদুল হক। এটি তাদের প্রতিপক্ষের ষড়যন্ত্র বলে দাবী করেন। উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃআবুল খায়ের জানান,এধরণের ঘটনার খবর পেলেও এখনো কোন অভিযোগ পায়নি।