ফারুক আহমদ : উখিয়া পূজা উদযাপন পরিষদ কর্তৃক আয়োজিত শূভ জন্মাষ্টমীর আলোচনা সভায় বক্তারা বলেন, দুষ্টের দমন, সৃষ্টের লালন এই মহা প্রাতিপাদ্য নিয়ে এই দিনে শ্রী কৃষ্ণের পৃথিবীতে আর্বিভাব হয়। সনাতন সম্প্রদায় এই দিনটিকে ভাব গম্ভীর্যপূর্ন পরিবেশে পালন করে। শুক্রবার (২৩ আগষ্ট) সকাল ১১টায় উখিয়ায় মহাকাল ভৈরব মন্দিরে অনুষ্ঠিত আলোচনা সভার সভাপতিত্ব করেন, জন্মাষ্টমী উদযাপন পরিষদের আহবায়ক অজিদ শর্মা। বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সাংবাদিক রতন কান্তি দে। উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ইউপি সদস্য স্বপন শর্মা রনি। সাধারন সম্পাদক এড: রবিন্দ্র দাশ রবি, মুক্তিযোদ্ধা দুলাল কান্তি দে। রাজাপালং ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি জয়ধন ঘোষ, সাধারন সম্পাদক সজল কান্তি ধর। জন্মাষ্টমী পরিষদ উখিয়া শাখার সদস্য সচিব কাজল দাশ, যগ্ন আহŸবায় অজিদ শর্মা , নিতাই, ঋষি অদ্বৈতানন্দ পরিষদ উখিয়া শাখার সম্পাদক রুপেন রায় চৌধুরী, মাষ্টার অলক রুদ্র। বক্তারা অনুষ্ঠানে আইনশৃঙ্খলা বাহিনীর স্বতষপূর্ত উপস্থিতি ও সার্বিক সহযোগীতার জন্য জন্মাষ্টমী পরিষদের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে। উপস্থিত ছিলেন উখিয়া বাজার সমাজ কমিটির সভাপতি মিদুল আইচ, বিরন ঘোষ, বিজয় সেন ঘোষ, পিপক্লু দে,সুজিত শর্মা, জন্টু রুদ্র মন্দির কমিটির সম্পাদক মরিন্দ্র শর্মা, লাল মোহন শর্মা, বিনঞ্চ শর্মা, মিঠু বিশ্বাস, ভৈরব মন্দিরের পুরোহিত বিমল চক্রবর্তী, কাজল ধর, সুজন শর্মা। এর আগে শূভ জন্মাষ্টমীর একটি বর্ণ্যাঢ্য র্যালী উখিয়ার প্রধান সড়ক প্রদক্ষিন করে ভৈরব মন্দিরে এসে শেষ হয়। জন্মাষ্টমী সম্পূর্ন অনুষ্ঠান পরিচালনা করেন যুগ্ন আহবায়ক সুকান্ত সেন। এ সময় আলোচনা সভার শেষে সৃজন ধর, সৌরভ দাশ ও সুকান্ত সেনের পরিচালনায় ভজন গীতি পরিবেশন করেন বিভিন্ন স্থান থেকে আগত শিল্পিবৃন্দরা। রাতে কৃষ্ণ পূজা ও ভাগবাত পাঠ অনুষ্ঠিত হয়।
