উখিয়ায় বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ারের উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস পালিত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

ফারুক আহমদ : ঘুরে দাঁড়াবো আবার, সবার জন্য মানবাধিকার এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আজ উখিয়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে উখিয়া প্রেস ক্লাব চত্বরে মানববন্ধন ও র‌্যালী অনুষ্ঠিত হয়।
প্রেস ক্লাব হয়ে র‌্যালী উখিয়া উপজেলা পরিষদ গেইটে শেষ হয়।
এতে অংশগ্রহণ করেন উখিয়া প্রেসক্লাবের সভাপতি এস এম আনোয়ার হোসেন সাধারণ সম্পাদক কমরু উদ্দিন মুকুল দ্য ডেইলি অবজারভার এর প্রতিনিধি ফারুক আহমদ, বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির কো অর্ডিনেটর মোঃ নাজমুল হক ও সার্ভিস সেন্টার ম্যানেজার মোঃ জসিম উদ্দিন।
বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি দাতা সংস্থা ইউএনএফপিএ সহযোগিতায় স্থানীয় ও রোহিঙ্গাদের মাঝে যৌন ও প্রজনন স্বাস্থ্য সেবা এবং ইউএসএইড এর সহযোগিতার মানসিক স্বাস্থ্য সেবা প্রদান করে যাচ্ছে। বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি মূলত হিজড়া জনগোষ্ঠীদের স্বাস্থ্য সেবা ও জীবনমান উন্নয়নে সারা বাংলাদেশে ১৯৯৬ সাল থেকে কাজ করে যাচ্ছে। ###