উখিয়ায় পুলিশের অভিযানে ২ রোহিঙ্গা আটক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

কায়সার হামিদ মানিক : উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগে ২ জন রোহিঙ্গাকে আটক করেছে ক্যাম্প পুলিশ। শুক্রবার ভোরে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের আব্দুল আজিজ (২৭) ও ছাবের (২৪)। উখিয়ার মধুরছড়া পুলিশ ফাড়িঁর উপ-পরিদর্শক মোবারক হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে উখিয়া থানায় একটি হত্যা মামলা রুজু করা হয়। যার মামলা নং- ১৬ তারিখ-১২/০৩/২০২০ইং। উল্লেখ্য গত ১১ই মার্চ উখিয়ার কুতুপালং মেগা ক্যাম্পে রোহিঙ্গা মোঃ ইউছুফকে সন্ত্রাসীরা ছুরিকাঘাত ও পরে গলা কেটে হত্যা করেন। এ হত্যাকান্ডের ঘটনায় এজাহার নামীয় ২ আসামীকে আটক করা হয় বলে উখিয়া থানার ওসি মর্জিনা আক্তার মর্জি জানিয়েছেন।