উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা : উখিয়ায় র্যাবের অভিযানে মো. শফিউল আলম (৪২) নামে এক রোহিঙ্গা ১০ হাজার পিস ইয়াবাসহ আটক হয়েছে।
বৃহস্পতিবার দিনগত রাতে কুতুপালং হিন্দু রোহিঙ্গা শিবির এলাকা থেকে তাকে আটক করা হয়।
র্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মাহমুদুল হাসান মামুন জানান, উখিয়া কুতুপালং (পিএফপাড়া) রোহিঙ্গা হিন্দু শিবির এলাকায় মাদক বিক্রেতারা ইয়াবা বিক্রয়ের জন্য অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় ১০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা শফিউলকে আটক করা হয়।
আটক শফিউল কুতুপালংয়ের লম্বাশিয়া রোহিঙ্গা শিবিরের মো. নবী হোসেনের ছেলে।
আটক শফিউলকে ইয়াবাসহ থানায় সোপর্দ করা হয়েছে
