উখিয়ায় ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী উদ্ভোধন

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৯ years ago

নিজস্ব প্রতিনিধি, উখিয়া :
বাংলাদেশ ছাত্রলীগ কক্সবাজার জেলা শাখার বৃক্ষরোপনের অংশ হিসাবে উখিয়া উপজেলা শাখার উদ্যোগে বৃক্ষ রোপন ও বিতরণ কর্মসূচীর উদ্ভোধন হয়েছে। ১৫ জুলাই শনিবার ১২ ঘটিকার সময় মরিচ্যা পালং উচ্চ বিদ্যালয়ে উপজেলা ছাত্রলীগ নেতা আবছার উদ্দিন শান্ত’র নেতৃত্বে এই বৃক্ষ রোপন ও বিতরণ কর্মসূচীর উদ্ভোধন হয়। হলদিয়া পালং ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাবেক মেম্বার ইসলাম এর সভাপতিত্বে ও মিছবাহ আজাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আবছার উদ্দিন শান্ত, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মির্জা জহির, সহকারী শিক্ষক জিতেন্দ্র বড়–য়া, সহকারী শিক্ষক খোরশেদ আলম, তরুন ছাত্রনেতা রফিক মাহমুদ, মোঃ শহিদ সিকদার, রাশেদুল ইসলাম সিকদার প্রমূখ।

আবছার উদ্দিন শান্ত তার বক্তব্যে বলেন, বাংলাদেশ ছাত্রলীগ কক্সবাজার জেলা শাখার নির্দেশে উখিয়ায় বৃক্ষ রোপন ও বিতরণ কর্মসূচীর উদ্ভোধন করেন ও সাবাইকে নিজেদের বাড়ির আঙ্গিনায় বৃক্ষ রোপন করার অনুরুধ জানান। শিক্ষার্থীদের উদেশ্যে বলেন আওয়ামীলীগ সরকার শিক্ষার জন্য যে বাজেট ঘোষাণা করেছেন তা থেকে বুঝা যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিতে খুবই আন্তরিক। আগামীতে আওয়ামীলীগ সরকারকে আবারো ক্ষমতায় এনে বাকি কাজ সমাপ্ত করার সূযোগ দেওয়ার জন্য অনুরোধ জানান।

আলোচনা সভা শেষে মরিচ্যা পালং উচ্চ বিদ্যালয়ের আঙ্গিনায় বিভিন্ন ফলজ ও বনজ বৃক্ষ রোপন করা হয়। পরে ছাত্র-ছাত্রীদের মাঝে বৃক্ষ বিতরণ করা হয়।